শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

 রৌদ্রলিপি ও শব্দকলার যৌথ আয়োজনে একক বক্তৃতা

গত ১২ জানুয়ারি, ২০২৫ রোববার ‘জুলাই বিপ্লবের আকাক্সক্ষা: কথাসাহিত্যের নতুন বয়ান’ শীর্ষক একক বক্তৃতার আয়োজন করে যৌথভাবে সাহিত্যের ছোটকাগজ রৌদ্রলিপি ও শব্দকলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের প্রফেসর ইমেরিটাস এবিএম হোসেন গ্যালারিতে বক্তব্য দেন কথাসাহিত্যিক ও অনুবাদক নাজিব ওয়াদুদ। শব্দকলার সম্পাদক, কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চান্সেলর প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার লাঙ্গুয়েজের ডিরেক্টর প্রফেসর ড. মাসউদ আখতার এবং নতুন এক মাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন। লেখক ও গবেষক শাহাদাৎ সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রৌদ্রলিপির সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক মনির বেলাল।  

বক্তাগণ বলেন, জুলাই বিপ্লবের আকাক্সক্ষা বাস্তবায়নে কথাসাহিত্যের বয়ান তৈরি করতে হলে বিষয়বস্তুর পাশাপাশি কথাসাহিত্যের আধুনিকতাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে তরুণদের অনেক বড় দায়বদ্ধতা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি এরফান আলি এনাফ, অনুকার সম্পাদক প্রফেসর ড. সামিউল ইসলাম, শিশুসাহিত্যিক আসাদুল্লাহ মামুন, কবি ও প্রাবন্ধিক ড. মঞ্জিলা শরীফ, কবি ও সম্পাদক সোহেল মাহবুবসহ রাজশাহী অঞ্চলের লেখক-সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

-শাহাদাৎ সরকার 

অনলাইন আপডেট

আর্কাইভ